ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:৩০

রাজধানীর আফতাব নগর এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মুশফিক উজ্জামান নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ঐ শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাচগাঁও গ্রামে বলে জানা গেছে।

জানা যায়, বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে অংশগ্রহণ করে কোনো একটি কারণে ক্লাস থেকে বের হয়ে যান মুশফিক। এর কিছু সময় পরেই ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে তার মরদেহটি দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন তারা।

বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়েছেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading