‘মিস ইউনিভার্স’ বিজয়ী ফাতিমা

‘মিস ইউনিভার্স’ বিজয়ী ফাতিমা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

‘মিস ইউনিভার্স ২০২৫’ বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে থাইল্যান্ডের ননথাবুরির পাক ক্রেতের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। ফাতিমাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।

বিজয়ী ফাতিমাকে মুকুট পরানোর মুহূর্তের ছবি পোস্ট করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ লেখেন, “নতুন মিস ইউনিভার্সকে অভিনন্দন। আজ জন্ম নিলো নতুন এক নক্ষত্র। তার সৌন্দর্য, শক্তি এবং দীপ্তিমান ব্যক্তিত্ব সারা বিশ্বের হৃদয়কে জয় করেছে। তাকে নতুন রানি হিসেবে স্বাগত জানাতে আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে মহাবিশ্ব আরো একটু উজ্জ্বল হয়ে উঠেছে।”

মিস ইউনিভার্সের ৭৪ তম আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের বীণা প্রবিনার সিং। দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি অ্যাবাসলি, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে নির্বাচিত হয়েছেন—ফিলিপাইনের মা আতিসা মানালো, কোচ ডি বোয়ার লিভিয়া ইয়াচি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading