শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৭:১৭

শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

এসময় প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগ এসেছে তার বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

বিচারপতিদের বয়স কমিয়ে ৬৭ থেকে ৬৫ করার পক্ষে নন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তবে তিনি বলেন, কেউ কমানোর উদ্যোগ নিলে তা বিবেচনা করা হবে।

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে প্রধান বিচারপতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

এসময় আগামী ১৭ মে মানবাধিকার কমিশন আইন ও গুম আইন নিয়ে পরামর্শ সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading