এবারে মিয়ানমারে মাটির এক কিলোমিটার গভীরে ভূমিকম্প

এবারে মিয়ানমারে মাটির এক কিলোমিটার গভীরে ভূমিকম্প

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৩৫

বাংলাদেশে একদিনে তিন দফা ভূমিকম্প হওয়ার পর এবার ভূমিকম্প অনুভূত হল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। রোববার (২৩ নভেম্বর) রাত ১২টা ৪৩ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.২।

থাইল্যান্ডের আর্থকোয়েক অবজারভেশন ডিভিশনের (টিএমডি) বরাতে ভলকানো ডিসকোভারি এ তথ্য নিশ্চিত করেছে।

মাত্রা কম হলেও শঙ্কার বিষয়টি হল ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির মাত্র ১ কিলোমিটার গভীরে; ১৮.১৮৫°উত্তর অক্ষাংশ ও ৯৭.৬২৬°পূর্ব দ্রাঘিমাংশে।

কম গভীরতায় হওয়ায় কেন্দ্রের কাছাকাছি এলাকায় দুর্বল কাঁপুনি (ইনটেনসিটি–থ্রি) অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত কোনো প্রত্যক্ষ ‘ফেল্ট রিপোর্ট’ ও জমা পড়েনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading