নির্বাচন সুষ্ঠ করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নির্বাচন সুষ্ঠ করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৩০

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠ নির্বাচন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ নভেম্বর) সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা পদান অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন।

একই সঙ্গে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনক অসামান্য সেবাপদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবাপদক দেয়া হয়।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading