৬ দিনের সফরে মরক্কো গেছেন আইজিপি বাহারুল আলম

৬ দিনের সফরে মরক্কো গেছেন আইজিপি বাহারুল আলম

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৩

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম টানা ৬ দিনের সরকারি সফরে মরক্কো গেছেন। এ সফরে তার সঙ্গী হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা।

রবিবার (২৩ নভেম্বর) সকালে আইজিপি বাহারুল আলম ২ জন সফরসঙ্গীসহ ইস্তানবুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারপোল সাধারণ পরিষদের ৯৩তম অধিবেশনে যোগদানের জন্য তিনি এ সফর করছেন। সফরসূচি অনুযায়ী তিনি ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সভায় অংশ নেবেন।

এ সফরে তার সঙ্গী হচ্ছেন পুলিশ সদরদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরী।

জানা গেছে, তিনি আগামী ২৯ নভেম্বর ঢাকায় ফিরবেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইন্টারপোলের ৯৩তম সাধারণ পরিষদে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সীমান্তনিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, বায়োমেট্রিক ডেটা আদান–প্রদান, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা (রেড নোটিশ) জারি ও ব্যবস্থাপনা—এ ধরনের গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বৈশ্বিক অপরাধচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে সদস্যদেশগুলোর তথ্য আদান–প্রদান আরও সহজ ও দ্রুত করার প্রস্তাবও সভায় তোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading