হাসিনা-টিউলিপের দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

হাসিনা-টিউলিপের দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১০:৫৫

শেখ রেহানাকে প্রধান আসামি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)।

এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন উভয়পক্ষের আইনজীবীরা। তবে মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলমের আইনজীবীরাই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

পলাতক থাকায় হাসিনা-রেহানাসহ অন্যান্য আসামিরা স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, এই আদালতে একই অভিযোগে শেখ রেহানার ছেলে ও মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading