শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোট ২০ জানুয়ারি

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোট ২০ জানুয়ারি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৫০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর।

এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়া প্রার্থিতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এর আগে, গত ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীদের একটি বড় অংশ। পরবর্তীতে ২৩ নভেম্বর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন আগামী ২০ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীরা আপত্তি জানায়। তাদের কথা হচ্ছে, এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে না। শীতকালীন ছুটিতে (২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে আমাদের চিঠিও দিয়েছিল। এজন্য প্রশাসন ও কমিশন সবার সঙ্গে আলোচনা করে ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ দিয়ে পুনঃতফসিল ঘোষণা করে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading