এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে
উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। আর নির্বাচনী পরীক্ষার ফল দিতে হবে ২৬ ফেব্রুয়ারির মধ্যে।
বুধবার (২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ সম্পন্ন করতে হবে। আর মূল এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে পরবর্তী মাস, অর্থাৎ ১ মার্চ ২০২৬ সাল থেকে।
বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি কলেজকে এই নির্দেশন অনুসরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে এর পূর্ণাঙ্গ বিবরণ খুব শিগগিরই বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
ইউডি/রেজা

