খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন জিএম কাদের, সুস্থতা কামনা

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন জিএম কাদের, সুস্থতা কামনা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:০২

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতায় নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন জিএম কাদের।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থের কিছুটা অবনতি ঘটলে বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

জিএম কাদের আরও বলেন, আল্লাহর কাছে অন্তরের অন্তরস্থল থেকে তার (খালেদা জিয়া) সুস্থতা কামনা করছি। আশা প্রকাশ করছি, তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading