শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

ইন্ডিয়ায় অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রায় নিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবিলার যে কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হতে হবে। আইনগত প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।

১৯৭৫ সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল জার্মানি। পঁচাত্তরের মতো এখন শেখ হাসিনাকে জার্মানি আশ্রয় দেবে কিনা-এ প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালে কি হয়েছিল এটা অনেক পুরোনো ঘটনা। এটা যে আবারও ঘটবে সেটা নির্ভর করছে আলোচনার ওপরে। বিষয়টি নিয়ে আমি আসলে জবাব দেওয়ার অবস্থানে নাই।

রুডিগার লোটৎস বলেন, যখন আইনি বিষয়টি আসে আমি মনে করি, সেটাকে আইনিভাবে মোকাবিলা করা দরকার। অতীতে যদি ক্ষমতা অপব্যবহার হয়ে থাকে সেটা আইনিভাবে লড়াই করা উচিত। এ ধরণের রাজনৈতিক পরিবর্তনের পর যে কোনো দেশের জন্য এটা গুরত্বপূর্ণ। বিগত সরকারের প্রতিনিধিত্ব যারা করেছে তারা এখনো স্বীকার করছে না, তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল।

উল্লেখ্য, সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরাতে ভারতে কূটতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading