নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৫

নেত্রকোনার মদন উপজেলার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কাপড়-কসমেটিকসসহ অন্তত ৪০টির মতো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মহিউদ্দন মার্কেটের মলয় পালের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্য দোকানগুলোতেও।
এতে অন্তত ৪০টি মতো ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মদন উপজেলাসহ জেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপণের জন্য কাজ চলছে বলে জানান মদনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের ক্যাটাগরি বিবেচনায় সহযোগিতা করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading