শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ইন্ডিয়া: রণধীর জয়সোওয়াল

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ইন্ডিয়া: রণধীর জয়সোওয়াল

উত্তরদক্ষিণ। বুধবার (২৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:১৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে, বলে জানিয়েছেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি (চিঠি) পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ইন্ডিয়ায় পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও এতদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি ইন্ডিয়া। ছাত্র বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর হাসিনার ভূমিকার জন্য মৃত্যুদণ্ড দেয়। এরপর চলতি মাসে তৃতীয়বারের মতো শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ইন্ডিয়াকে অনুরোধ জানানো হলে অবশেষে চিঠির বিষয়ে মুখ খুলেছে ভারত।

২০২৪ সালের আগস্টে দেশজুড়ে প্রবল বিক্ষোভের মুখে হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যান। দেশটির একটি গোপনীয় আবাসনে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা ছাড়াও আগস্টের ওই বিক্ষোভ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ দলটির হাজার হাজার নেতাকর্মী। যাদের মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ইন্ডিয়ায় অবস্থান করছেন প্রায় ৯৩০জন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading