মালয়েশিয়ার কাছে হার মেয়েদের

মালয়েশিয়ার কাছে হার মেয়েদের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:১০

ত্রিদেশীয় ফুটবল সিরিজের শুরুতে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল। বুধবার ঢাকা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে আর শোধ করতে পারেননি আফঈদা খন্দকাররা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার (৯২) চেয়ে বাংলাদেশ (১০৪) ১২ ধাপ পিছিয়ে আছে। তবে ২০২২ সালের জুনে এই মালয়েশিয়াকে দুই ম্যাচের সিরিজে হারিয়েছিল নারী ফুটবলাররা। প্রথমটিতে ৬-০ গোলে জয় ও পরেরটা গোলশূন্য সমতা হয়েছিল।

তাদের বিপক্ষেই কিনা এবার হেরে বসল ঋতুপর্ণা চামকা-মারিয়া মান্ডারা। অথচ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা কিংবা কোচ পিটার বাটলার জয়ের প্রত্যাশার কথা বলেছিলেন।

অধিনায়ক মালয়েশিয়া ম্যাচে জয়সহ সিরিজের সেরা হওয়ার আশা ব্যক্ত করেছিলেন। বাটলার বলেছিলেন- তিনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ভক্ত নন। র‌্যাঙ্কিং অনেক কিছু আড়াল করে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইউরোপের দল আজারবাইজানের বিপক্ষে ২ ডিসেম্বর। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য হলেও ম্যাচটিতে ভালো খেলা দরকার বাংলাদেশ দলের জন্য।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading