তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে আসেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading