ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, আপডেট ০৯:০০

নিয়মিত যারা ঢাকা টু সিলেট রুটে বিমানে চলাচল করেন, তাদের জন্য সুখবর। এই রুটে চলাচলকারী বিমানের ভাড়া কমানো হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্র্নিধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ টাকা। ট্যাক্সসহ মোট ৩,১৯৯ টাকা।

এছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা। ট্যাক্সসহ যার পরিমাণ দাঁড়াবে ৮,১৯৯ টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading