নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

পে কমিশনের রিপোর্ট দিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরতরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।

এর আগে ২০১৫ সালে একবার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায় না হলে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading