দুই সহযোগীসহ গ্রেফতার কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেল

দুই সহযোগীসহ গ্রেফতার কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেল

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:২০

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেলকে আহত অবস্থায় গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে অস্ত্রসহ তার আরও দুই সহযোগী গ্রেফতার হয় যৌথ অভিযানে।

সোহেলের দুই সহযোগী নয়ন (৩০) ও রাব্বি (২৮) এর কাছ থেকে এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিউ উদ্ধার করা হয়।

রোববার (৩০ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, ‘শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় স্থানীয় প্রতিপক্ষ গ্রুপ বুনিয়া সোহেলকে গণপিটুনি দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

‘এর কিছুক্ষণ পরই সোহরাওয়ার্দী হাসপাতাল ও আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সোহেলের দুই সহযোগী নয়ন ও রাব্বিকে। টহল দলের নজরে এলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছয়টি টহল দল অভিযান চালায়। এ সময় ৭.৬৫ মিমি দুইটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

জেনেভা ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণকারী এই বুনিয়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮-৪০টি মামলা রয়েছে। তার গ্যাং গত এক বছরে অন্তত ৭-৮টি হত্যাকাণ্ডে জড়িত।

গেল বছরের পাঁচ আগস্টের পর থেকেই জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের ভেতর দফায় দফায় মাদকের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলতো সংঘর্ষ। চুয়া সেলিম পুলিশের হাতে আটক হলেও সোহেল ছিলো ধরাছোঁয়ার বাইরে।

সেলিমের আটকের পর পুরো ক্যাম্পের মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ চলে যায় সোহেলের হাতে। অবশেষে গণপিটুনিতে আহত হওয়ায় গ্রেফতার করা সক্ষম হলো তাকে।

ধারণা করা হচ্ছে সেলিমের গ্যাংয়ের লোকজনই ঘটিয়েছে এমন ঘটনা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading