রাখি সাওয়ান্তের পর এবার ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

রাখি সাওয়ান্তের পর এবার ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:১৫

ইন্ডিয়ান অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চান বিতর্কিত পাকিস্তানি মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন বিতর্কিত এই ধর্মীয় ব্যক্তিত্ব।

তবে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই ঐশ্বরিয়াকে বিয়ে করবেন বলে আগাম প্রস্তাব দিয়ে রেখেছেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।

মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন- অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

এরপর সেই পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন?

উত্তরে কাভি বলেন, ‘তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এরপর। ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’

এর আগে তিনি ইন্ডিয়ান অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। তাকেও বিয়ে করতে চেয়েছিলেন তিনি। বিয়ের পর তার নাম কি হবে সেটিও তিনি ঠিক করে রেখেছিলেন। কাভি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading