বেকার তৈরির বড় কারখানা জাতীয় বিশ্ববিদ্যালয়: শ্রম সচিব

বেকার তৈরির বড় কারখানা জাতীয় বিশ্ববিদ্যালয়: শ্রম সচিব

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় বেকার তৈরির বড় কারখানা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিয়ন্ড জবলেস গ্রোথ: টুওয়ার্ডস অ্যান অ্যামপ্লয়মেন্ট-সেন্টার্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ থ্রু অ্যা পোস্ট-নিওলিবারেল লেন্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম সচিব আরও বলেন, অদক্ষ শ্রমিক শ্রম বাজারে প্রবেশ করছে। যদি দক্ষ হতো অন্তত ১০ গুণ বেশি প্রবাসী আয় আসতো।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান বলেন, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশ ভুল প্রবৃদ্ধির ফাঁদে আটকা পড়েছিল। যা রাজনৈতিক দুর্নীতিকে বহুগুণে উসকে দিয়েছে। আগের সরকারের অতিমাত্রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২০১৬ সাল থেকে ক্রমান্বয়ে কর্মসংস্থান, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading