দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩০

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন চলছে। স্কুলে ভর্তি আবেদন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর লটারির সময় নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।

রবিবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর লটারির সময় নির্ধারণ করা হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন লটারির জন্য।

মাউশির সূত্র মতে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।

আবেদনের নতুন নিয়ম-

এবার স্কুলে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে শিক্ষার্থী বা অভিভাবককে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদনপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন, তাদের প্রযোজ্য কোটার বক্সে টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখে নিতে পারেন। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID-সহ Applicant’s copy পাবেন।

ফি পরিশোধের নিয়ম-

Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।
প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।
ফিরতি SMS: এবার শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে। ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading