অচিরেই আয়োজিত হবে মেয়েদের বিপিএল: বুলবুল

অচিরেই আয়োজিত হবে মেয়েদের বিপিএল: বুলবুল

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৫৫

রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। রবিবার (৩০ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে বিকাল ৪টায় শুরু হয় নিলামের আনুষ্ঠানিকতা। নিলাম প্রক্রিয়া শুরুর আগে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিভিন্ন প্রত্যাশাও রয়েছে তার।

বিপিএলের প্রথম দুই আসরে ছিল নিলাম পদ্ধতি। এরপর মাঝের আসরগুলোতে ছিল ড্রাফট পদ্ধতি। দীর্ঘদিন পর আবারও বিপিএলে ফিরলো নিলাম পদ্ধতি। এবারের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১২ স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।

নিলাম পদ্ধতির আগে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তার প্রত্যাশা রয়েছে অনেক। ব্যাখ্যা করেছেন, ড্রাফট থেকে নিলাম পদ্ধতিতে ফেরার কারণ। তিনি বলেছেন, অচিরেই আয়োজন করা হবে নারী বিপিএল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।’

ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এই বিপিএলটা স্বচ্ছ করতে মাঠ ও মাঠের বাইরে যত ধরনের সাহায্য দরকার আমরা করব। আপনারাও আপনাদের দিকটা দেখবেন। যেন শুধু আমরা ক্রিকেটের মধ্যেই থাকি। এই খেলাটাকে সুরক্ষা করার জন্য যা যা দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading