৩৪টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে যা জানালেন ইসি সচিব

৩৪টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে যা জানালেন ইসি সচিব

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:১৫

৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে করতে একটি ভোট কক্ষে, দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয়, নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে আরেক দফা বৈঠক করে কমিশন। বিকেল ৩টায় শুরু হয় এ বৈঠক।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন এবং গণভোট মিলে সবচেয়ে বড় নির্বাচন হবে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কথা এবং কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ না করেন।

এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ভোট দেয়ার জন্য-এ কথা জানিয়ে তিনি বলেন, মক ভোটিংয়ের ফলাফল থেকে কমিশন মনে করে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই বলেও জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading