খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিকভাবে না দেখার অনুরোধ তামিমের
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
এ অবস্থায় তার শারীরিক খোঁজখবর নিতে গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতালে থেকে বের হয়ে তামিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তামিম বলেন,“খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি যখন অসুস্থ ছিলাম, তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই এসেছি। তার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে মানবিকভাবে দেখা উচিত।”
এর আগের দিন, ২৯ নভেম্বর, তামিম তার ফেসবুক পোস্টেও খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি লিখেছিলেন, খালেদা জিয়া জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন, এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন—এমন আশা প্রকাশ করেন তিনি।
ইউডি/কেএস

