খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকার

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকার

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩৩

সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন মো. ফিরোজ সরকার। রবিবার (৩০ নভেম্বর) ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোপূর্বে মো. ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গত ৩০ নভেম্বর অবসর গেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading