জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

উত্তরদক্ষিণ। সোমবার (০১ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২২:৩৫

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছেন দলটির নেতারা।

সোমবার (০১ ডিসেম্বর) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় এ বৈঠক শুরু হয়েছে।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এতে সভাপতিত্বে করছেন।

বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য অবস্থার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট নেতারা।

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading