সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৪০

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও পড়ছে ঠান্ডা। এ অবস্থায় সারা দেশের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অফিস। সেইসঙ্গে কুয়াশা পড়তে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী কয়েক দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৩, ৪ ও ৫ ডিসেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর শনিবার (৬ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকালে দেশের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াসত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading