ভৈরবে আনন্দ বাজারে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

ভৈরবে আনন্দ বাজারে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৪৩

কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের আনন্দ বাজারে লাগা আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে আগানগর ইউনিয়নের আনন্দ বাজারে তেলের দোকানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি জ্বালানি তেলের দোকান, একটি ফার্নিচার ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলামিন মিয়া।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া বলেন, আমরা ১১টা ১৫ মিনিটে আনন্দ বাজারে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গেই পানিবাহী গাড়িসহ দুটি ইউনিট রওনা করে ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading