বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল না দেওয়ার দাবি শ্রমিকদের

বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল না দেওয়ার দাবি শ্রমিকদের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০১:১৭

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সম্ভাব্য চুক্তি প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ।

আজ মঙ্গলবার আগ্রাবাদ বাদামতলে আয়োজিত সমাবেশে শ্রমিকরা বলেন, বন্দরের অর্থে নির্মিত এনসিটি, সিসিটি সফলভাবে চলছে, তাই এগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার যুক্তি নেই। এতে শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় আছেন।

তারা আরও জানান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা, বন্দর থেকে পণ্য প্রাইভেট ডিপোতে পাঠানো বন্ধ এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বন্দরের শ্রমশাখায় থাকা মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি বহুদিনের। জনমত উপেক্ষা করে কোনো চুক্তি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বক্তারা।

সমাবেশে আহ্বায়ক সাহাব উদ্দিন, সদস্যসচিব মো. খুরশিদ আলম, যুগ্ম আহ্বায়ক রহিম উল্যাহসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading