আমেরিকায় মাদক পাচারকারী দেশে হামলার হুমকি ট্রাম্পের

আমেরিকায় মাদক পাচারকারী দেশে হামলার হুমকি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩০

আমেরিকায় অবৈধ মাদক পাচারকারী যে কোনও দেশ হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজে মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কলম্বিয়া থেকে কোকেন পাচারের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, আমাদের দেশে মাদক বিক্রি করছে, এমন যে কোনও দেশ হামলার শিকার হতে পারে।

এর জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তারা ‘ক্ষেপণাস্ত্র’ ছাড়াই প্রতি ৪০ মিনিটে একটি মাদকের ঘাঁটি ধ্বংস করছেন।

বিগত কয়েক মাস ধরে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধিতে ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার ওপরও বিষয়টি প্রভাব ফেলছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মাদুরো প্রাণঘাতী অবৈধ মাদক সরবরাহে নাটের গুরু। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো।

কিছুদিন আগে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ট্রাম্প বলেন, শুধু ভেনেজুয়েলা নয়—যে কোনও দেশ অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাঠালে স্থল হামলার মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, আমি শুনছি কলম্বিয়া কোকেন তৈরি করছে, তাদের উৎপাদন কেন্দ্র আছে এবং তারা আমাদের কাছে সেই কোকেন বিক্রি করছে।

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে থাকা প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে কলম্বিয়ার মাদকবিরোধী অভিযানে অংশ নিতে আমন্ত্রণ জানান। তবে তিনি সার্বভৌমত্বে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেন, সার্বভৌমত্বে হামলা মানেই যুদ্ধ ঘোষণা।

সূত্র: রয়টার্স

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading