রাত পোহালেই ‘ধুরন্ধর’ মুক্তি: অগ্রীম টিকিট বুকিংয়ে ঝড়

রাত পোহালেই ‘ধুরন্ধর’ মুক্তি: অগ্রীম টিকিট বুকিংয়ে ঝড়

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৩৬

রাত পোহালেই মুক্তি পাচ্ছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ সিনেমা। শুক্রবার (৫ ডিসেম্বর) ইন্ডিয়ান প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর’ ছবিটি। মুক্তির আগেই ধুম পড়েছে অগ্রিম টিকিট বুকিংয়ে।

এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে বলে জানা গেছে! ‘ধুরন্ধর’ এর অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি রুপি আয় করেছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি রুপি আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।

বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল এক পোস্টে লিখেছেন, ‘ধুরন্ধর’র প্রথম দিনের আয় ৩৭ থেকে ৪০ কোটি হতে পারে।

নবনীত মুন্দ্রা অনুমান করেছেন যে, ছবিটি প্রথম দিনে ১৬ থেকে ১৮ কোটি আয় করতে পারে। ইন্ডিয়ান বক্স অফিস-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটির প্রথম দিনের আয় ২০ কোটি পর্যন্ত যেতে পারে।

এখন বাণিজ্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী কতটা ভালোভাবে ফিট করে, তা দেখার বিষয়।

এদিকে শোনা যাচ্ছে, মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর।

এই ছবিটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। এই ছবিতে রণবীর সিং ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবনকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading