‘যারা এতদিন নির্বাচন-নির্বাচন করেছে, তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে’

‘যারা এতদিন নির্বাচন-নির্বাচন করেছে, তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:২৫

যারা এতদিন নির্বাচন নির্বাচন করেছে, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading