দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৫২

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। প্রথম ম্যাচে হারের পর শুক্রবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৩ উইকেটে হারিয়েছে বাঘিনীরা।

এদিন কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে তারা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়লেও, শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন দলটির ওপেনার অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটের ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। তারপর আবার ২৮ রানের জুটি পায় পাকিস্তান। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ও রাভাইল ফারহানের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ ও ১৫ রান। বাংলাদেশের হাবিবা একাই নেন চারটি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বাজে শুরু হয় বাংলাদেশেরও। মাত্র চার রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তারপর ২৭ রানের জুটি পায় বাংলাদেশ। এক পর্যায়ে ৩৬ রানে ৪ উইকেট পড়লে চাপে পড়ে বাংলাদেশও।

একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে জয়ের পথ দেখান সুবর্ণা। ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। এই জয়ে সিরিজে এলো ১-১ সমতা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading