পু‌লিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৩

পু‌লিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৩

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৫০

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯০ জন এবং অন্যান্য ঘটনায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি ব‌লেন, ‘অভিযানকা‌লে গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলভার এবং দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading