চীন ও রাশিয়ার তৃতীয় যৌথ ক্ষেপণাস্ত্রবিরোধী মহড়া সম্পন্ন

চীন ও রাশিয়ার তৃতীয় যৌথ ক্ষেপণাস্ত্রবিরোধী মহড়া সম্পন্ন

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাশিয়ার ভূখণ্ডে তৃতীয় যৌথ ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া সম্পন্ন করেছে চীন ও রাশিয়া। শনিবার (৬ ডিসেম্বর) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, এই মহড়াগুলি বিশেষভাবে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে বা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে করা হয়নি বরং দুই দেশের সামরিক সহযোগিতা আরও মজবুত করাই ছিল এর মূল উদ্দেশ্য।

এর আগে গত নভেম্বরে চীন ও রাশিয়া মিসাইল প্রতিরক্ষা ও কৌশলগত নিরাপত্তা নিয়ে আলোচনা করে। আগস্ট মাসে তারা সাগরে আর্টিলারি ও অ্যান্টি-সাবমেরিন মহড়াও চালিয়েছিল।

২০২২ সালের আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর আগেই চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির আওতায় নিয়মিত সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনা নেয় দুই দেশ।

এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ মিসাইল শিল্ড তৈরি এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading