নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:০০

নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।

এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।

এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’ স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading