খালেদা জিয়াকে দেখতে ফের হাসপাতালে জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে ফের হাসপাতালে জুবাইদা রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:০০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

অন্যদিকে, দুপুরের পর থেকে হাসপাতালের সামনে নেতাকর্মীদের তেমন ভিড় করতে দেখা যায়নি। তবে নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন। এ ছাড়া পথচারীদেরও ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading