খালেদার লন্ডনযাত্রা: ‘মঙ্গলবার সকালে’ নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স
উত্তরদক্ষিণ। রবিবার (৭ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২৩:৫৫
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি ‘মঙ্গলবার সকালে’ ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে।
দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা গণমাধ্যমকে রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, জার্মানভিত্তিক এয়ারলাইন্স এফএআই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ।
ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল ৮টায় নামার সূচি দেওয়ার তথ্য দেন তিনি। সেটি চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে, সেভাবে আপাতত সময় দেওয়া হয়েছে বলে তুলে ধরেন ওই কর্মকর্তা।
ইউডি/এবি

