৬০০ ফুট খাদে প্রাইভেটকার, নিহত ৬

৬০০ ফুট খাদে প্রাইভেটকার, নিহত ৬

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৩০

ইন্ডিয়ার মহারাষ্ট্রের নাসিক জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা সব যাত্রী।

নিহতরা সবাই নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার, স্থানীয় থানার কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার অভিযান রাত পর্যন্তও চলেছে।

দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নাসিকের এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজন’ উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

তিনি আরও জানান, প্রশাসনের পূর্ণ সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে এবং শোকাহত পরিবারের পাশে থাকবে সরকার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading