বায়ুদূষণে লাহোরকে পেছনে ফেলে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ ঢাকা

বায়ুদূষণে লাহোরকে পেছনে ফেলে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ ঢাকা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫০

বায়ুদূষণের শহরের তালিকার শীর্ষস্থানটা ইন্ডিয়ার রাজধানী দিল্লী নিজের করে রেখেছিল লম্বা সময় ধরেই। গতকাল পাকিস্তানের লাহোরের কাছে নিজের সেই শীর্ষস্থান খুইয়েছিল দিল্লী। তবে ২৪ ঘণ্টা পার না হতেই নিজের শীর্ষস্থান খোয়ালো লাহোরও।

লাহোরকে টপকে বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২৭১ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান অনুযায়ী এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

২৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর কায়রো। ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়ার রাজধানী দিল্লি।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading