খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৩০

খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে মঙ্গলবার (৯ ডিসেম্বর)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্সটিকে অবতরণের অনুমতি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের কথা রয়েছে কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটির।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য সুপরিচিত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading