জকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

জকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার (৭ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি জানান, ‘আগামী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অবশ্যই এনআইডি কার্ড এবং স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হতে হবে। টেস্টের সময় ডাক্তারদের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।”

প্রার্থীদের সতর্ক করে মোস্তফা হাসান বলেন, ‘প্রত্যেক প্রার্থীকে নিজ হাতে স্বাক্ষর দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ স্বাক্ষর জাল করেছে এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।’

গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়।

এ ছাড়া তফসিলে বলা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। ভোটগণনা ৩০ ডিসেম্বর। ফলাফল ঘোষণা ৩০/৩১ ডিসেম্বর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading