এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৩০

এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীরা পেলেন বড় সুখর। দীর্ঘ দিনের আন্দোলনের ফসল পেতে শুরু করেছেন তারা। নভেম্বর মাসের বেতনে যুক্ত হলো অতিরিক্ত বাড়িভাড়া ভাতা।

এরই মধ্যে নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এতে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি দেওয়া ৭.৫০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা রয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘৭.৫০ শতাংশ বাড়ি ভাড়াসহ স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাড়ি ভাড়ার নতুন যুগে এমপিওভুক্ত শিক্ষকরা-কর্মচারীরা।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।

সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ১ নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশসহ ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading