নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম
উত্তরদক্ষিণ। সোমবার (৮ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২০:৫০
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু।
জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসন নির্বাচনে করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন দলের নেতাকর্মীদের নিয়ে
বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম।
লক্ষীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে।
আন্দোলন-সংগ্রামে তার অবদানকে মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জয় আসবে ইনশাল্লাহ।
ইউডি/এবি

