ফের ইন্ডিয়াকে হুমকি দিলেন ট্রাম্প

ফের ইন্ডিয়াকে হুমকি দিলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৫

এবার ইন্ডিয়ার ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ইন্ডিয়া থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ইন্ডিয়াকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?’

জবাবে স্কট বেসেন্ট জানান, ইন্ডিয়ার চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। এবং ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা অব্যাহত আছে।

এরপর ট্রাম্প বলেন, ‘ইন্ডিয়া এভাবে আমেরিকায় চাল ডাম্প করতে পারে না।’

প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়ার সঙ্গে শুল্ক ইস্যুতে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দরাবাদে সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে।

ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, এরইমধ্যে ইন্ডিয়ার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প।

তথ্যসূত্র: এনডিটিভি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading