বেপরোয়া গতির বাসচাপায় শিশু নিহত

বেপরোয়া গতির বাসচাপায় শিশু নিহত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

চাঁদপুরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ৭ বছরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুর আসার সময় সৌদিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুটি প্রাণ হারায়। যাত্রীবাহী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার প্রতিবাদ সড়কে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার জন্য দায়ী বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এলাকার লোকজন কিছু সময়ের জন্য সড়কে প্রতিবন্ধকতা তৈরি করলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading