১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন

১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৭২.৩৫ টাকা কেজি দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭২ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে এই ডাল কিনতে ব্যয় হবে ৭২ কোটি ৩৫ লাখ টাকা। প্রতি কেজির মসুর ডালের দাম পড়বে ৭২.৩৫ টাকা।

এর আগে, গত ২৩ জুলাই স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে।

কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে এই মসুর ডাল কিনতে মোট ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯১ টাকা ৮৮ পয়সা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading