রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত হওয়ার শঙ্কা

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত হওয়ার শঙ্কা

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:৪৫

রাশিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো অঞ্চলে রাশিয়ান সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আন্তোনভ আন-২২ ভারী সামরিক বিমানটি রাজধানী মস্কোর উত্তর-পূর্বে অবস্থিত ইভানোভো অঞ্চলে বিধ্বস্ত হয়।

একটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়।

মঙ্গলবার সংবাদ সংস্থা বা সরকারি সূত্র থেকে বিমান দুর্ঘটনার কারণ এবং হতাহতের কোনো তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

বিমানে কতজন ছিলেন তা বলা হয়নি, তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর আগে জানিয়েছে যে, বিমানটিতে সাতজন ক্রু সদস্য ছিলেন।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। মন্ত্রণালয় আরও বলেছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading