যারা সংস্কারের কথা বলে, তারা শুধু ক্ষমতায় যাবার সংস্কার জানে: মির্জা আব্বাস
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৫৫
যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কি সংস্কার করতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার বুধবার (১০ ডিসেম্বর) চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।
ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি।
এ সময় চলমান সংস্কার নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সংস্কার বলার জন্য বলছে নতুন রাজনৈতিক দল, তারা প্রকৃত সংস্কার বুঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।’
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস।
প্রসঙ্গত, দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকাল ৪টায় দিকনির্দেশনা দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইউডি/রেজা

