এনসিপির ‘ওরা ১৪ জন’

এনসিপির ‘ওরা ১৪ জন’

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:২০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন।

তালিকায় ১৪ জন নারী প্রার্থী রয়েছেন। ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু, দিলশানা পারুলের মতো পরিচিত মুখের পাশাপাশি কিছু পরিচিত নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, যেমন সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম।

এবারের নির্বাচনে নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা লড়বেন।

এক নজরে এনসিপির নারী প্রার্থীরা—

​১. মনিরা শারমিন (নওগাঁ-৫)

২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)

৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)

৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)

৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)

৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)

৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)

৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)

৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)

১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)

১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)

১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)

১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)

১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading